কসবায় ছয় জুয়াড়িকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার উপজেলার কুটি-চৌমুহনী এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। কসবা থানা সাব ইন্সপেক্টর আলী আশরাফ জানান, কুটি-চৌমুহনী এলাকায় কুদ্দুছ মিয়ার ভাঙারির দোকানে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদের গ্রেফতার করা হয়। কসবা থানা ওসি মোহাম্মদ লোকমান হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।