সংবাদ সংক্ষেপ

শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার, রংপুর রংপুরে গতকাল শনিবার শিক্ষার্থী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা শাখার উদ্যোগে এবং মানবাধিকার ও পরিবেশ আন্দোলন (মাপা) বাংলাদেশের সহযোগিতায় মহানগরীর ধর্মদাস কুঠিরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও সংলগ্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী পল্লির লোকজনের মধ্যে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাপার প্রধান নির্বাহী অ্যাডভোকেট এ এ এম মুনীর চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোশফেকা রাজ্জাক, সহসভাপতি মাহবুবুল ইসলাম, বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি হাসনা চৌধুরী, সাধারণ সম্পাদক রুম্মানা জামান, সহসাধারণ সম্পাদক মাহমুদা চৌধুরী প্রমুখ।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা উদ্বোধন

গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা গোদাগাড়ীতে গতকাল শনিবার ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ শীর্ষক ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের তিন দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধন হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আকতারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, গোদাগাড়ী মডেল থানার ওসি খাইরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম প্রমুখ।

দক্ষতা উন্নয়নে সিপিপির স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা কলাপাড়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (সিপিপি) শতাধিক স্বেচ্ছাসেবককে দুর্যোগ বিষয়ে দক্ষতা উন্নয়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে গতকাল শনিবার।  কলাপাড়া পৌর শহরের রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা সিপিপি টিম লিডার মো. মোতালেব হাওলাদার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে সিপিপি কলাপাড়ার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিয়াখালী ইউনিয়ন টিম লিডার এস এম মোশাররফ হোসেন মিন্টু। এ সময় বক্তব্য রাখেন নতুনবাজার ইউনিট টিম লিডার সৈয়দ জসিম উদ্দিন ও রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম।