এই অগ্রহায়ণে প্রকৃতি জুড়ে এখন শীতের আমেজ। সাঁঝ-প্রভাতে কুয়াশার চাদর ঘিরে ধরছে জনপদ। ঘাসের ডগায়, পল্লবে, মাকড়সার জালে মুক্তোর মতো টলটলে শিশিরবিন্দু নয়নাভিরাম এক দৃশ্যের অবতারণা করে। ছবিটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে তুলেছেন আমাদের ফটো সাংবাদিক সামসুল হায়দার বাদশা