দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ রবিবার ঢাকায় সমাবেশ করবে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানিয়েছেন। তিনি বলেন, নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে অথবা জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ২টায় বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা ইতিমধ্যে পুলিশের কাছে আবেদন করেছি, উল্লিখিত দুটি স্থানের মধ্যে যে কোনো একটিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। দলের পক্ষ থেকে আমি এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য জনগণসহ দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।