ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাস্তায় পড়ে থাকা ফুটফুটে একটি নবজাতক ছেলে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে উপজেলার মালিয়াট ইউনিয়নের ষাটবাড়ীয়া গ্রাম থেকে নবজাতকটি উদ্ধার করা হয়।
মালিয়াট ইউনিয়নের চেয়ারম্যান সংগ্রাম জানান, ষাটবাড়ীয়া গ্রামের মো. মুকুল জোয়ার্দারের বাড়ির সামনের রাস্তায় নবজাতকটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে নবজাতককে উদ্ধার করে।
আরো পড়ুন: মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২
কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া বলেন, নবজাতকটিকে কেউ রাস্তার পাশে ফেলে রেখে যায়। গ্রামবাসীর কাছ থেকে ঘটনাটি শোনার পর আমিসহ থানার আরও ৩ অফিসার ঘটনাস্থলে যাই। সেখান থেকে নবজাতকটিকে নিয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে সুস্থ আছে।
তিনি আরো বলেন, নবজাতক ষাটবাড়ীয়া গ্রামের মো. মুকুল জোয়ার্দার ও তার স্ত্রীর হেফাজতে আছে।তার খাবারসহ অন্যান্য খরচ দিয়েছি।
ইত্তেফাক/এমআরএম