আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে

আগামী ২৪ ঘণ্টায় দেশের সর্বত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

ভোর রাতে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে বলে আবহাওয়া অধিদফতর রবিবার এ কথা জানায়। এছাড়া সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরো পড়ুন: ভারতে প্রতি ৫ পর্যটকের ১ জন বাংলাদেশি

আবহাওয়ার দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, মওসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ইত্তেফাক/এমআরএম