আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্ট

চার দিনব্যাপী ‘তৃতীয় আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্ট-২০১৯’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে সমাপ্ত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও এএফডি) লেফটেন্যান্ট জেনারেল মো. মাহ্ফুজুর রহমান।

অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে। বিভাগগুলো হলো—সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান। টুর্নামেন্টে ৭১৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ-নুর জিলানী, গলফ ক্যাপ্টেন কর্নেল মো. শওকত ওসমান, আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্নেল এস এম শওকত আলী (অব.), আর্মি গলফ ক্লাবের সদস্য সচিব লে. কর্নেল এ এস এম নাজমুল হক এবং অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।—সংবাদ বিজ্ঞপ্তি