সম্প্রতি পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সেনানিবাসের সার্বিক ব্যবস্থাপনায় বগুড়া গলফ ক্লাবের উদ্যোগে তিন দিনব্যাপী ‘তৃতীয় পপুলার লাইফ গলফ টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিওসি ১১ পদাতিক ডিভিশন এবং বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. সাইফুল আলম, এসইউপি, এডব্লিউসি, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। অনুষ্ঠান পরিচালনা করেন বগুড়া গলফ ক্লাবের সেক্রেটারি লে. কর্নেল আবু মোহাম্মদ ছিদ্দিক আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. শাখাওয়াত হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ সুমন রেজা, ব্রিগেডিয়ার জেনারেল রাশেদ ইকবাল, ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল জুবায়ের, ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিব উল্লাহ, ব্রিগেডিয়ার জেনারেল নিশাতুল ইসলাম খান, ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুরুল আলমসহ সেনাবাহিনীর অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন গলফারবৃন্দ।—সংবাদ বিজ্ঞপ্তি