বাংলাদেশে এই প্রথম আয়োজিত হলো গুগল ওমেন ডেভফেস্ট

গুগল ডেভেলপার গ্রুপ ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড়ো ডেভেলপার কমিউনিটি, যারা বাংলাদেশের লোকাল ডেভেলপারদের গুগল টেকনোলোজি ব্যবহার করে প্রোডাক্ট তৈরি করতে সাহায্য করে। এই প্রথম বাংলাদেশে ২৩ নভেম্বর ইনডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আয়োজিত হয়ে গেল গুগল ওমেন ডেভফেস্ট; যেখানে পার্টনার হিসেবে ছিল টেকশহর এবং এবিসি রেডিও ৮৯.২। গুগল ডেভেলপার গ্রুপ বাংলাদেশে ২০১২ সাল থেকে কাজ করছে এবং ৫০০-এর ও অধিক অনুষ্ঠান আয়োজন করেছে। বাংলাদেশের নারীদের আইটি খাতে উন্নয়নের জন্য গুগল ডেভেলপার গ্রুপ ঢাকা গুগলের আন্তর্জাতিক সম্মেলন জিডিজি সামিট স্যান ফ্রান্সিস্কোতে ২০১৬ সালে ফিচারড হয়েছিল। 

গুগল ওমেন ডেভফেস্ট প্রোগ্রামে অংশগ্রহণ করে ২৫০ বেশি নারী। গুগল ওমেন ডেভফেস্ট আয়োজিত হয়েছে নারীদের কর্মক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং কীভাবে গুগল মেয়েদের সাহায্য করছে গুগল টেকনোলজি এবং সার্ভিসের মাধ্যমে। ঐ প্রোগ্রামে নারীদের পাবলিক স্পিকিং, মেশিন লার্নিং সেশন, গুগল অ্যাসিসট্যান্ট, জেন্ডার ডাইভারসিটি, গুগল ম্যাটেরিয়াল ডিজাইন এবং কীভাবে টেক ক্যারিয়ার শুরু করতে হবে তা নিয়ে সেশন অনুষ্ঠিত হয়। 

রাখশান্দা রুখাম, ম্যানেজার গুগল ডেভেলপার গ্রুপ ঢাকা বলেন, ‘নারীদের আইটি খাতে আরো বেশি অংশগ্রহণ করতে হবে এবং তাই আমরা গুগল কমিউনিটি নারীদের এই উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। আমরা নানান রিসোর্স, স্কলারশিপ দিয়ে তাদের এগিতে নিয়ে যাচ্ছি।

উল্লেখ্য, এই প্রোগ্রামে বক্তা হিসেবে ছিলেন জারা মাহবুব, সিইও, কাজি আইটি সেন্টার; বিথিকা হাসান, জেন্ডার এক্সপার্ট, ইউএনডিপি; ফারযানা শারমিন, ডিরেক্টর, সহজ ফুড; সায়মা রাহমান, হেড, রিটেইল পার্টনারশিপ, গ্রামীনফোন; শেহযাদ তাউস, সিইও, গেইয; আরিফ নিযামী, সিইও, প্রেনিউর ল্যাব; এমরাযিনা ইসলাম, বাংলাদেশ ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর, পেয়নিয়ার এবং সাবিলা ইনুন, ডিরেক্টর, ডিকাস্টালিয়া।