জেলা আওয়ামী লীগ

খাগড়াছড়িতে ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

খাগড়াছড়ি জেলা শহরের আউটার স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন গতকাল রবিবার সকাল সাড়ে এগারোটায় সম্পন্ন হয়েছে। খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশ্যেচিং, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশ্যেচিং, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দীপঙ্কর তালুকদার এমপি, সংসদ সদস্য বাসন্তী চাকমা, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে, বিকাল ৩টা থেকে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন খাগড়াছড়ি স্টেডিয়ামের জিমন্যাসিয়াম ভবনে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপির উপস্থিতিতে শুরু হয়।