চিলমারীর প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে ৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক, মাইনর, রুটিন মেইন্টেন্যান্স, স্লিপ ও ওয়াশ ব্লকের জন্য ১ কোটি ৮৪ লাখ ৮৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. ইমদাদুল হক আনছারী জানান, সরকারের পরিকল্পনা শতভাগ বাস্তবায়নে উপজেলার সকল প্রধান শিক্ষক আন্তরিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সালেহ সরকার বলেন, বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা নাজুক হওয়ায় এবং কোনো কোনো বিদ্যলয়ের মাঠে পানি থাকায় সেসব কাজ দেরিতে শুরু হয়েছে। ঐ কাজ দ্রুত শেষ করার জন্য তাগিত দেওয়া হয়েছে ।