স্বরূপকাঠিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া অভিযান পরিচালনা করেন। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উত্পাদন ও বিক্রি, মেয়াদোত্তীর্ণ পশুর ওষুধ বিক্রি, পণ্যে মেয়াদে অগ্রীম তারিখ দেওয়া এবং পণ্যে নির্ধারিত মূল্য না থাকায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।