হরিণাকুণ্ডুতে এক ব্যক্তির লাশ উদ্ধার

হরিণাকুণ্ডু উপজেলার হরিশপুর গ্রামে আব্দুল মান্নান নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার রাতে নিজ ঘরের বারান্দায় তার গলায় রশি প্যাঁচানো লাশ পাওয়া যায়। নিহতের স্ত্রী রাজিয়া খাতুন ও স্থানীয় মেম্বার জামালউদ্দীন জানান, বেশ কিছুদিন যাবত্ ভাই জাফিরুলের সঙ্গে জমিজমা নিয়ে গোলমাল চলছিল আব্দুল মান্নানের। হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ আছাদুজ্জামান জানান, ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। তদন্তের স্বার্থে তার ভাই জাফিরুল এবং স্ত্রী রাজিয়া খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।