টেকনাফে শিক্ষক আটক!

টেকনাফে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের এক স্কুল শিক্ষককে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। গত শনিবার রাতে পুলিশ টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান অভিযান চালিয়ে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্যারা শিক্ষক ও সাবরাং দক্ষিণ নয়াপাড়ার জহির আহমদের ছেলে সিফাতকে আটক করে। তাকে সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্প্রতি এক ছাত্রীর অভিভাবক উক্ত শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে টেকনাফ মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন।

থানার উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে শিক্ষককে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।