ফটো ক্যাপশন

কক্সবাজারে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের উখিয়া শাখা সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল এবং উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী

০০০

আরএফএল গ্রুপের রঙের ব্র্যান্ড ‘রেইনবো’ বাজারে নিয়ে এলো ‘অলরাউন্ডার’ এক্সটেরিয়র পেইন্টস। সম্প্রতি রাজধানীর বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ রঙের উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। রেইনবো পেইন্টসের প্রধান পরিচালন কর্মকর্তা কামরুল হাসান, কনসালটেন্ট মো. শাহজাহান, হেড অব সেলস এস এম জহিরুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

০০০

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৪ নভেম্বর ব্যাংকের প্রধান কার্যালয়ে পালন করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. সাঈদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী

০০০

সিটি ব্যাংক ও রাগাদি টেক্সটাইল লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল ওয়াদুদ এবং রাগাদি টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক লুইস রামিরো গার্সিয়া ইনসুয়া স্বাক্ষরিত চুক্তিটি হস্তান্তর করা হয়