পান থেকে চুন পর্যন্ত চুরি!

বাগেরহাটের চিতলমারীতে এবার এক চা দোকানির পান থেকে চুন পর্যন্ত চুরি হয়েছে। শনিবার গভীর রাতে উপজেলার দুর্গাপুর মোড়ে মঠের পাশে ভগিরথ মন্ডলের দোকানে এ চুরির ঘটনা ঘটে। এতে ঐ দোকানি নিঃস্ব হয়ে পড়েছে।

চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের সদস্য গোরা চাঁদ ঘোষ জানান, শ্যামপাড়া গ্রামের ভগিরথ মন্ডল (৫৫) একজন অসহায় ব্যক্তি। এলাকার লোকজনের সাহায্যে তিনি মঠের কাছে একটি চা দোকান শুরু করেন। সেই দোকানের আয় দিয়ে তিনি স্ত্রী ও ছেলেকে নিয়ে তিন সদস্যর জীবিকা নির্বাহ করতেন।