শোক সংবাদ

আহসান হাব্বি মোল্লা 

ঢাকা মহানগর জাতীয় শ্রমিক লীগের (দক্ষিণ) সাধারণ সম্পাদক, আগৈলঝাড়ার কৃতী সন্তান আহসান হাব্বি মোল্লা (৪৮) রবিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়স্বজনসহ বহু গুণাগ্রাহী রেখে গেছেন। সোমবার মরহুমের নিজ বাড়ি আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠী গ্রামের পারিবারিক গোরস্থানে লাশ দাফন করা হবে। তার মৃত্যুতে বরিশাল-১ আসনের এমপি আবুল হাসানাত আবদুল্লাহ, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

মোবারক হোসেন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের ডুয়াইগাঁও সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেন (৫৭) রবিবার সকালে স্কুলে যাওয়ার পথে পিরিজপুর বোর্ড বাজারে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। তার মৃত্যু সংবাদ শুনে স্কুলে ছেলেমেয়ে ও শিক্ষকদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। রবিবার বাদ আসর নিজ বাড়িতে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ৯টায় তার ভুয়াইগাঁও সুলতানপুর হাই স্কুল প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।