মৃত্যুবার্ষিকী

 মুহম্মদ আবদুল মতিন আকন

আজ রবিবার ২৫ নভেম্বর বরগুনা জেলার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মরহুম মো. আবদুল কাদের মাস্টারের সেজো ছেলে দৈনিক ইত্তেফাকের সাবেক ঊর্ধ্বতন নির্বাহী (প্রশাসন) মুক্তিযোদ্ধা মুহম্মদ আবদুল মতিন আকনের ৭ম মৃত্যুবার্ষিকী। মরহুমের ছোটো মেয়ে ঢাকার ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপিটালের রেসিডেন্ট মেডিক্যাল অফিসার ডা. জেবুননেছা তিলাত পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন। 

নূর মোহাম্মদ মিয়া (কালু মাস্টার)

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সোহাগদল কেপিইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক, দৈনিক  ইত্তেফাক পত্রিকার  স্বরূপকাঠি উপজেলা সংবাদদাতা মো. হালিমুর রহমান শাহিনের পিতা নূর মোহাম্মদ মিয়ার (কালু মাস্টার) ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের কাছে তার তিন ছেলের পক্ষ থেকে দোয়া প্রার্থনা করা হয়েছে।