বায়ুদূষণ রোধে করা আবেদনের আদেশ মঙ্গলবার

ঢাকায় বায়ুদূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে করা আবেদনের ওপর মঙ্গলবার আদেশ দেবে হাইকোর্ট। এ সংক্রান্ত আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এ দিন ধার্য করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে সাঈদ আহমেদ রাজা ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার উপস্থিত ছিলেন।