ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ সেলিম আর নেই। গতকাল রবিবার তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। বেনজীর আহমেদ সেলিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুম বেনজীর আহমেদ সেলিমের পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এদিকে অপর এক শোক বিবৃতিতে ওবায়দুল কাদের জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক আহসান হাবীব মোল্লার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুম আহসান হাবীব মোল্লার পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আহসান হাবীব মোল্লা গতকাল দুপুরে হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৫ বছর এবং তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।