রঙ বাংলাদেশের বিজয় আয়োজন

ডিসেম্বর বাঙালির অনন্য অহংকারের মাস। বিজয় গৌরবে মেতে ওঠার উপলক্ষ। বিজয়ের উদযাপনকে অন্য মাত্রা দিতে বিশেষ আয়োজন করেছে ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ। এবারের আয়োজনে ‘বিজয় উল্লাস’কে থিম হিসাবে নিয়েছে ফ্যাশন হাউসটি। দেশ ও দেশের বাইরে বাংলাদেশকে তুলে ধরতে চাওয়ার প্রত্যাশায় গড়া ‘আমার বাংলাদেশ’ সাবব্র্যান্ডের অধীনে তারা তৈরি করেছে সকল সামগ্রী। কেবল বড়োদের নয়, প্রতিটি উপলক্ষে ছোটদের পোশাককেও সমান গুরুত্ব দিয়ে থাকে বলেই বাচ্চাদের সংগ্রহও হয়েছে দারুণ আকর্ষণীয়। রয়েছে পরিবারের সবার জন্য একই ধরনের ম্যাচিং পোশাক। মূল রং হিসাবে বেছে নেওয়া হয়েছে সাদা, লাল, পতাকার সবুজ ও টিয়া। আর পোশাক অলংকরণে সহযোগী রং হিসাবে আছে সবুজের নানা শেড, সাদা, টিয়া, গোল্ডেন হলুদ। পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, হাতের কাজ ইত্যাদি।