বদ্ধমূল নানা ধারণাকে প্রশ্নবিদ্ধ করতে ‘অ্যাগেইনস্ট দ্য উইন্ড’

সম্প্রতি রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত হয়েছে ‘অ্যাগেইনস্ট দ্য উইন্ড’ শীর্ষক ভিন্নধর্মী এক অনুষ্ঠান। এটির আয়োজন করে কস্টুমেয়ার বাই জুবাইদা আহবাব। নারীর সৌন্দর্য নিয়ে আমাদের সমাজে নানা বদ্ধমূল ধারণাকে অমূলক প্রমাণে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে সফল ১২ জন নারী তাদের জীবনের নানা প্রতিকূলতাকে উতরে কিভাবে তাদের নিজেদের কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছেছেন, সে গল্পগুলো অতিথিদের সামনে বলেন। অংশগ্রহণকারী নারীরা হলেন সাবেক সংবাদ পাঠিকা নওরীন আহমেদ, ফারজানা আলী, অর্থনীতিবিদ ও ঘাসফড়িং কয়্যারের সদস্য নূর ই রাজিয়া মোমো, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগের ২০ বছর বয়সী শিক্ষার্থী রামিসা নওশীন, উদ্যোক্তা ও দ্য পাউডার রুম ও কেপটাউনের স্বত্বাধিকারী এশা রুশদি, বডি ইমেজ অ্যাকটিভিস্ট জাইরাহ হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।