উপকরণ
মুরগির বুকের মাংস অথবা রানের মাংস ১/২ পিস, ভেজিটেবল তেল ১ টেবিল চামচ, আদা-রসুন বাটা ১ চা চামচ, লাল মরিচের গুঁড়া ১/৪ চা চামচ, এলপি সস ১ চা চামচ, সরিষা বাটা ১/৪ চা চামচ, চিলি সস ১ টেবিল চামচ, বার-বি-কিউ সস ১ টেবিল চামচ, সাদা গোল মরিচের গুঁড়া স্বাদমতো, লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি
একটি পাত্রে তেল, আদা-রসুন বাটা, সাদা গোল মরিচের গুঁড়া ও লবণ দিয়ে মুরগির মাংস ভালো করে মাখিয়ে পুরু করে ১ ঘণ্টা ফ্রিজে রেখে মেরিনেট করতে হবে। এরপর মেরিনেট শেষ করে মাংসগুলো আগে থেকে গরম করে রাখা গ্রিলে ৬ থেকে ৮ মিনিট ধরে পাশ উল্টিয়ে রান্না করতে হবে, যতক্ষণ না মাংসের ভিতরের পানি বের হয়। পানি বের হয়ে এলে বারবিকিউ সস দিয়ে পরিবেশন করতে হবে।