গ্রিল ল্যাম্ব চপ

 

উপকরণ

ল্যাম্ব র্যাখ ৩ পিস, এলপি সস ১ চা চামচ, সরিষা বাটা ১/২ চা চামচ,

রসুন কুচি ২ কোয়া, অলিভ অয়েল ১ টেবিল চামচ, গোল মরিচের গুঁড়া স্বাদমতো, লবণ স্বাদমতো।

 

প্রস্তুত প্রণালি

একটি পাত্রে অলিভ অয়েল, গোল মরিচের গুঁড়া, এলপি সস, সরিষা বাটা, রসুন কুচি ও লবণ দিয়ে মাংস পুরু করে মাখিয়ে ১ ঘণ্টা ফ্রিজে রেখে মেরিনেট করতে হবে। এরপর ২০ মিনিট বাইরে রেখে স্বাভাবিক তাপমাত্রায় আনতে হবে। চুলায় গ্রিল প্যান দিয়ে ধোঁয়া ওঠা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, গরম হয়ে গেলে মাংসগুলোর দু পাশ সুন্দর করে গ্রিল করতে হবে। গ্রিল শেষে অবশ্যই মিন্ট সস আথবা ব্রাউন সস দিয়ে পরিবেশন করতে হবে।