স্পোর্টস রিপোর্টার
গতকাল রাজধানীর ফার্স হোটেলে শুরু হওয়া সার্ক দাবা চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডের খেলায় ভারতের আন্তর্জাতিক মাস্টার প্রান্তিক রায় শ্রীলঙ্কার লামা হেভাকে, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান মুকিতুল ইসলাম রিপনকে, ফিদে মাস্টার আব্দুল মালেক খন্দকার মাওলকে, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান মিজানুর রহমানকে, ভারতের সংকলন ভারতী আসাদুজ্জামানকে, ক্যান্ডিডেট মাস্টার সুব্রত বিশ্বাস হাসানকে, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী সারোয়ার কামালকে, উতেন নাফিম আল করীমকে, তাহসিন তাজওয়ার জিয়া অভিজিত্ বড়ুয়াকে, ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় আবুল কাশেম আল শাহিদকে হারায়।
মহিলা বিভাগে আন্তর্জাতিক মহিলা মাস্টার রানি হামিদ ইয়ন সরকারকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার সামিহা শারমীন সিম্মী আনোয়ারা খাতুনকে, মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা নাফিসা নুশরাত জাহানকে, নুশরাত জাহান আলো ওয়ারসিয়া খুশবুকে, আহমেদ ওয়ালিজা আরিসা হোসেন তুবাকে ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস তাসমিন সুলতানাকে হারায়। অন্যান্য খেলাগুলো চলছিল।
টুর্নামেন্টের উদ্বোধন করেন দাবা ফেডারেশনের সভাপতি ও র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিশ্ব দাবা সংস্থার সভাপতির এডভাইজার বেরিক ভালগাবায়েভ, ফেডারেশনের সহসভাপতি কে এম শহিদউল্যা, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান লে. কর্নেল শাফী উল্লাহ বুলবুল, আন্তর্জাতিক দাবা বিচারক হারুন অর রশিদ প্রমুখ। টুর্নামেন্টে আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার দাবাড়ু অংশ নিচ্ছেন। আজ তিনটা হতে দ্বিতীয় রাউন্ডের খেলা একই স্থানে শুরু হবে।