সেপনের ডেভিস কাপ জয়

রাফায়েল নাদাল ও রবের্তো বাউতিস্তার নৈপুণ্যে ফাইনালে কানাডাকে হারিয়ে ডেভিস কাপে চ্যামিপয়ন হয়েছে সেপন। প্রতিযোগিতায় সেপনের এটি ষষ্ঠ ও নাদালের পঞ্চম শিরোপা। মাদ্রিদে রোববার শিরোপা লড়াইয়ে দ্বিতীয় এককে ডেনিস শাপোভালভকে ৬-৩, ৭-৬ (৯-৭) গেমে নাদাল হারালে ২-০ ব্যবধানে সেপনের শিরোপা জয় নিশ্চিত হয়ে যায়। এর আগে ১৯ বছর বয়সী আলিসিমাকে ৭-৬ (৭-৩), ৬-৩ গেমে হারিয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নিয়েছিলেন বাউতিস্তা। ৩১ বছর বয়সী বাউতিস্তার জন্য এই জয় ছিল অনেক আবেগঘন। বাবার মৃত্যুর তিন দিন পর দলে ফিরে দেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন ৩১ বছর বয়সী।