এবার ইংল্যান্ডও হারল ইনিংস ব্যবধানে

স্পোর্টস ডেস্ক

ভারত সফরে গিয়ে ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ। একই দিনে পাকিস্তানও অস্ট্রেলিয়া সফরে ইনিংস ব্যবধানে হারলো ব্রিসবেনে। একই পরিনতি হল ইংল্যান্ডেরও। মাউন্ট মঙ্গানুই’য়ে সিরিজের প্রথম টেস্টে জো রুটের দলকে ইনিংস ও ৬৫ রানের ব্যবধানে হারালো স্বাগতিক নিউজিল্যান্ড।

ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ব্ল্যাক ক্যাপরা। একমাত্র ইনিংসে ব্যাট হাতে ২০৫ রানের সুবাদে ম্যাচ সেরা হয়েছেন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক বিজে ওয়াটলিং। আগামী ২৯ নভেম্বর থেকে হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। ডেনলি ১৪২ বলে ৩৫ ও স্টোকস ৮৪ বলে ২৮ রান করেন। ৫৯ বলে ২৯ রানে অপরাজিত থাকেন কারান। নিউজিল্যান্ডের ওয়াগনার ৪৪ রানে ৫ উইকেট নেন। ৪৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে অষ্টমবারের মত পাঁচ বা ততোধিক উইকেট শিকার করলেন ওয়াগনার। এছাড়া স্পিনার মিচেল স্যান্টনার ৫৩ রানে ৩ উইকেট নেন।