বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জোটের অন্যতম প্রতিষ্ঠাতা সত্তর দশকের অন্যতম কবি ত্রিদিব দস্তিদারের ১৫তম মৃত্যুবার্ষিকী গতকাল ২৫ নভেম্বর পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি গুলশান কার্যালয়ে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি খ্যাতিমান অভিনেত্রী সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী। আলোচনা সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রফিকুল আলম, কণ্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, চিত্রনায়িকা রোজিনা, চিত্রনায়ক সাকিল খান, চিত্রনায়িকা অরুনা বিশ্বাস, চিত্রনায়িকা নুতন, রোকেয়া প্রাচী, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক তারিন জাহান, তানভিন সুইটি, দিনাত জাহান মুন্নি, কণ্ঠশিল্পী এসডি রুবেল, মাহফুজ আহমেদ, চিত্রনায়ক সায়মন, অভিনেতা প্রণিল, জেনিফার ফেরদৌস, মাজলুম মিজান, মোত্তাছিম বিল্লাহ, কবি রবীন্দ্র গোপ, কণ্ঠশিল্পী বৃষ্টি রানী সরকার প্রমুখ। —প্রেসবিজ্ঞপ্তি।