ফটো ক্যাপশন

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ধানমন্ডি মডেল শাখা গতকাল উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী

 

০০০

 

পাবনার টেবুনিয়া বাজারে সম্প্রতি এনআরবি গ্লোবাল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত উপস্থিত ছিলেন

 

০০০

 

এনসিসি ব্যাংক সম্প্রতি ‘আইটি সিকিউরিটি অ্যাসেসমেন্ট’ বিষয়ে আরনেস্ট অ্যান্ড ইয়ংয়ের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্  উদ্দীন আহমেদের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির এবং আরনেস্ট অ্যান্ড ইয়ংয়ের পরিচালক এস দীনেশ চুক্তিতে স্বাক্ষর করেন

 

০০০

 

চট্টগ্রামে সম্প্রতি বাণিজ্যিক পরিবহন ব্র্যান্ড ‘ফুসো’-এর ‘ফুসো থ্রি এস সেন্টার’ উদ্বোধন করেন নির্মাতা প্রতিষ্ঠান ডাইমলার বাণিজ্যিক পরিবহনের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান অমিত বিশত এবং স্থানীয় ডিলার র্যানকনের গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রোমো রউফ চৌধুরী