তালায় পুকুরে পড়ে শিশুর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

তালায় পুকুরে ডুবে মরিয়ম খাতুন নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। মরিয়ম খাতুন ঘোনা গ্রামের শেখ ইমান হোসেনের মেয়ে।

শিশুটির চাচা আজগর হোসেন জানান, মরিয়ম সকালে বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় পাশের পুকুরে সে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেদেহী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।