কার্টনে নবজাতকের লাশ

g ইত্তেফাক রিপোর্ট

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের গেটের পাশের ফুটপাত থেকে এক কন্যা নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে ঐ লাশ উদ্ধার করা হয়। শিশুটির লাশ একটি কার্টনের ভেতরে কাপড়ে মোড়ানো অবস্থায় ছিল। শিশুটির শরীর রক্তাক্ত অবস্থায় ছিল। তবে কে বা কারা কার্টনে ঢুকিয়ে নবজাতক শিশুটিকে ঐ স্থানে ফেলে গেছে জানা যায়নি।