নেতানিয়াহুর লিকুদ পার্টিতে নেতৃত্বের নির্বাচন হবে

ইসরাইলে ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতৃত্বে কে আসবেন তা নিয়ে নির্বাচন হবে বলে জানিয়েছেন আইনপ্রণেতা গিদুইন সার। তিনি বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে লড়াই করবেন। গত বৃহস্পতিবার নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষের অভিযোগ গঠন করা হয়। এরপরই তার পদত্যাগে চাপ বাড়ছে। যদিও তিনি পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন। গিদুইন সার এক টুইটার বার্তায় দলের প্রাইমারিতে সম্মতি দেওয়ায় নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়েছেন। গত এপ্রিল ও সেপ্টেম্বরের নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টি কিংবা বিরোধীরা সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছে। এদিকে ইসরাইল মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের কর্মকর্তা ওমর সাকিরকে বহিষ্কার করেছে। এই মার্কিন নাগরিক ওমর সাকির নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থার প্রতিনিধিত্ব করছিলেন। তার বিরুদ্ধে ফিলিস্তিনকে সমর্থন দেওয়ার অভিযোগ করেছে ইসরাইল। —রয়টার্স