বাস্কেট বলের কোচকে সাময়িক বরখাস্ত

এসএ গেমসের প্রশিক্ষণ ক্যাম্পে বাস্কেটবলের নারী খেলোয়াড় তাসফিয়া চৌধুরীকে লাঞ্ছিত করার ঘটনায় কোচকে বরখাস্ত করা হয়েছে। গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) এসএ-সংক্রান্ত কর্মকর্তারা বৈঠকে বসে বাস্কেটবল কোচ সবুজ মিয়াকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন । সেই সঙ্গে এটি খতিয়ে দেখে তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বাস্কেটবল ফেডারেশনকে নির্দেশনা দিয়েছে বিওএ। এসএ গেমসের প্রস্তুতি ম্যাচ খেলতে কলকাতায় গিয়েছিল বাস্কেটবল দল। সেখানেই অপ্রীতিকর ঘটনা ঘটে। ঢাকায় ফিরে তাসফিয়া ক্যাম্পে যোগ দেয়নি। বিওএতে অভিযোগ করে তার পরিবার।