বিজেপিকে চ্যালেঞ্জ জানালো এনসিপি শিবসেনা ও কংগ্রেস

আজ মঙ্গলবার ভারতের মহারাষ্ট্র নিয়ে রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। এর আগে গতকাল সন্ধ্যায় বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে শক্তি প্রদর্শন করেছে এনসিপি, শিবসেনা ও কংগ্রেস। সন্ধ্যা ৭টায় গ্র্যান্ড হায়াত হোটেলে তিন দলের ১৬২ জনকে একসঙ্গে দেখা যায়। বিধায়করা হাত তুলে শপথবাক্য পাঠন করেন, ‘আমি কোনো প্রস্তাবে পা দেব না। কোনোভাবেই বিজেপিকে সমর্থন করব না’। দলবিরোধী কোনো কাজ করব না। বিধায়কদের যে হলঘরে রাখা হয়েছিল, সেখানে পোস্টারে লেখা ছিল ‘আমরা ১৬২’, পেছনে ছিল ভারতীয় সংবিধানের বিশাল ছবি। -এনডিটিভি