মো. সুজাউদ দৌলা
সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
উপেক্ষিত শক্তির উদ্বোধন
— কাজী নজরুল ইসলাম
১। কাজী নজরুল ইসলামের জন্ম সাল কত?
(ক) ১৯৮৪ (খ) ১৮৯৮
(গ) ১৮৯৯ (ঘ) ১৯০৩
২। কাজী নজরুল ইসলাম সেনাবাহিনীতে যোগ দেন কত সালে?
(ক) ১৯১০ (খ) ১৯১৩
(গ) ১৯১৬ (ঘ) ১৯১৪
৩। ‘শিউলিমালা’ কাজী নজরুল ইসলামের কী ধরনের গ্রন্থ?
(ক) উপন্যাস (খ) ছোটগল্প
(গ) নাটক (ঘ) প্রবন্ধ
৪। ‘কুহেলিকা’ নজরুলের কী ধরনের গ্রন্থ?
(ক) উপন্যাস (খ) নাটক
(গ) প্রবন্ধ (ঘ) ছোটগল্প
৫। নিচের কোনটি নজরুলের কাব্যগ্রন্থ?
(ক) অগ্নি-বীণা (খ) বিষের বাঁশি
(গ) ছায়ানট (ঘ) উপরের সবগুলো
৬। ‘মসীময়’ শব্দের সঠিক অর্থ কোনটি?
(ক) আলোময় (খ) অন্ধকারাচ্ছন্ন
(গ) জ্যোতির্ময় (ঘ) শোভাময়
৭। ছোটলোকদের অন্তর যার মতো স্বচ্ছ-
(ক) গ্লাস (খ) আয়না (গ) পানি (ঘ) কাঁচ
৮। ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধটির পটভূমি নিচের কোনটি?
(ক) পূর্ব বাংলা (খ) ব্রিটিশ রাজত্ব
(গ) অবিভক্ত ভারতবর্ষ
(ঘ) বাংলাদেশ
৯। ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেয়া হয়েছে?
(ক) যুগবাণী (খ) রাজবন্দীর জবানবন্দী
(গ) দুর্দিনের যাত্রী
(ঘ) নজরুল রচনা সম্ভার (৩য় খণ্ড)
১০। ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে কাজী নজরুলের কোন চেতনা প্রকাশ পেয়েছে?
(ক) অসামপ্রদায়িকতা (খ) নারীচেতনা
(গ) সাম্যবাদী মানসিকতা (ঘ) হিন্দু-মুসলিম সমস্যা
১১। আজ আমাদের মহাজাগরণের দিনে উপেক্ষিত ব্যক্তিদের ওপর কত আনা শক্তি নির্ভর করছে?
(ক) ছয় আনা (খ) আট আনা
(গ) দশ আনা (ঘ) বারো আনা
১২। হিন্দু বর্ণ ব্যবস্থায় নিম্নবর্গের লোককে কী বলা হয়?
(ক) ব্রাহ্মণ (খ) ক্ষত্রিয়
(গ) বৈশ্য (ঘ) চণ্ডাল
১৩। আজ আমাদের এত অধ:পতনের কারণ কী?
(ক) মেহনতি মানুষদের প্রতি অবহেলা
(খ) গণজাগরণের অভাব
(গ) স্বপ্নরাজ্যে বিচরণ
(ঘ) ব্যক্তিকে প্রাধান্য দেয়া
১৪। অবিভক্ত ভারতবর্ষের আন্দোলন কে করেছিলেন?
(ক) নেতাজী সুভাষ বসু (খ) মহাত্মা গান্ধী
(গ) মোহাম্মদ আলী জিন্নাহ (ঘ) নওয়াব আব্দুল লতিফ
১৫। লেখকের মতে, জাতিভেদ, বর্ণভেদ, ধর্মভেদ থাকবে না কাদের মধ্যে?
(ক) মুসলমানের (খ) হিন্দুর
(গ) হিন্দু-মুসলমানের (ঘ) মানুষের
১৬। একটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কী কী করণীয় আবশ্যক?
(ক) ছোট-বড় ভেদাভেদ থাকবে না
(খ) উঁচু-নিচুর পার্থক্য থাকবে না
(গ) ধর্মীয় ও জাতিগত বিভেদ থাকবে না
(ঘ) উপরের সবগুলোই
১৭। বিশ্বের বুকে একটি জাতি মর্যাদাবান রাষ্ট্র গঠন করতে প্রতিটি দেশের মনীষীগণ কী করে গেছেন?
(ক) শান্তি (খ) যুদ্ধ
(গ) আমরণ সংগ্রাম (ঘ) আমরণ সুখ
১৮। প্রবন্ধের প্রধান বাহন নিচের কোনটি?
(ক) কাহিনী (খ) সংলাপ
(গ) ভাষা (ঘ) বিষয়বস্তু
১৯। “কিসের দুঃখ, কিসের দৈন্য,
কিসের লজ্জা, কিসের ক্লেশ!
আলোচ্য লাইন দুটি কোন প্রবন্ধের?
(ক) নিরীহ বাঙালি (খ) পয়লা বৈশাখ
(গ) উপেক্ষিত শক্তির উদ্বোধন (ঘ) বই পড়া
২০। ‘এস, আমাদের উপেক্ষিত ভাইদের হাত ধরিয়া আজ বোধন-বাঁশিতে সুর দিই’-এই লাইনের মাধ্যমে লেখক বোঝাতে চেয়েছেন-
(ক) মানবতাবোধ (খ) সাম্যবাদী চেতনা
(গ) সামপ্রদায়িক চেতনা (ঘ) হিন্দু-মুসলমানের মিলন
২১। ‘বোধন-বাঁশি’ বলতে লেখক বোঝাতে চেয়েছেন-
(ক) দারিদ্র্য দূর করা (খ) চণ্ডালদের জাগিয়ে তোলা
(গ) বোধ জাগিয়ে তোলার বাঁশি (ঘ) মনের কালিমা দূর করা
২২। ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ নামক প্রবন্ধে লেখক এদের মাধ্যমে কী করতে চেয়েছেন?
(ক) অসাধ্য সাধন
(খ) যুগান্তর পরিবর্তন
(গ) বিবর্তন (ঘ) উপরের সবগুলোই
২৩। আভিজাত্য-গৌরব নাই; পদ-গৌরবের অহঙ্কার নাই, সে যে ডাকার মতো ডাকা, তাই, নিখিল ভারতবাসী, তাই উপেক্ষিত হতভাগারা তাঁহার পানে বাহু মেলিয়া ছুটিয়াছে। এখানে কাহার পানে ছোটানোর কথা বলা হয়েছে?
(ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
(খ) শেরে বাংলা এ.কে. ফজলুল হক
(গ) মহাত্মা গান্ধী
(ঘ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
২৪। ‘আজ আমাদের এই নতুন করিয়া মহাজাগরণের দিনে আমাদের সেই শক্তিকে ভুলিলে চলিবে না।’ লেখক যে শক্তির কথা বলেছেন-
i. ছয় আনা শক্তি ii. দশ আনা শক্তি
iii. ষোল আনা শক্তি
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) iii (ঘ) i ও iii
২৫। কাজী নজরুল ইসলামকে ‘বিদ্রোহী’ কবি বলার কারণ-
i. সামাজিক অবিচারের বিরুদ্ধে লিখেছেন
ii. পরাধীনতার বিরুদ্ধে লিখেছেন
iii. ব্রিটিশদের বিরুদ্ধে লিখেছেন
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১.গ ২ ঘ ৩.খ ৪.ক ৫.ঘ ৬.খ ৭.ঘ ৮.গ ৯.ঘ ১০.গ ১১.গ ১২.ক ১৩ খ ১৪.ঘ ১৫.ঘ ১৬ ঘ ১৭.গ ১৮.ঘ ১৯.গ ২০.খ ২১.গ ২২ ঘ ২৩.গ ২৪.খ ২৫ ঘ