ফেক নিউজে আইন চেয়ে প্রথমবারের মতো ফেসবুক পোস্ট সিঙ্গাপুরে

মাহবুব শরীফ

 

সিঙ্গাপুরের রাজনৈতিক ব্যক্তিত্ব বার্ড বয়ার গত সোমবার ফেক নিউজের জন্য সরকারের কাজে আইন কার্যকর করতে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। এতে করে রাষ্ট্রীয় বিনিয়োগকারীরা আরো স্বাধীনভাবে কাজ করতে পারবেন। 

সরকারি একটি ফ্যাক্ট চেকিং ওয়েবসাইটের বিবৃতি তথ্য ধরে বার্ড বয়ার সরকারের কাছে অভিযোগ করেছেন, ফেক নিউজ ও অর্থহীন নিউজের মাধ্যমে দেশের বিনিয়োগকারী টেমাশেক হোল্ডিং ও জিআইসি নামক দুইটি প্রতিষ্ঠান প্রভাবিত হয়েছে।

বয়ার জানান, প্রোটেকশন ফর্ম অনলাইন ফলসহুডস অ্যান্ড মেনিপলুশন অ্যাক্ট (পিওএফএমএ) চেয়ে সরকারের কাছে  ফেসবুক পোস্টের তিনি একটি লিংকসহ সংশোধনী নোটিশ পাঠিয়েছেন। ফেসবুকের এক বিবৃতিতে বয়ার লিখেছেন, ‘এমন অনুরোধ অনুসরণ করতে আমার কোনো অসুবিধা নেই।  কারণ আমি মনে করি, প্রয়োজনের সময় দৃষ্টিভঙ্গি ও সঠিক সংশোধন হওয়া জরুরি।

‘সাধারণভাবে যারা আমাদের অভ্যন্তরীণ রাজনীতি ও সামাজিক বিষয় নিয়ে মন্তব্য করেন তাদের উদ্দেশ্য করে বলছি, যথাযথ দায়িত্ব ও কর্তব্যের জায়গা থেকে মন্তব্য করবেন।’  ব্রিটিশ বংশোদ্ভূত বয়ার  সিঙ্গাপুরের ক্ষমতাসীন দল ও বিরোধী দলের রাজনীতি করেছেন তবে  তিনি কখনো নির্বাচিত হয়নি।

পিওএফএমএর একজন মুখপাত্র জানিয়েছে, অর্থমন্ত্রী নতুন আইন সংশোধনের জন্য অনুরোধ জানিয়েছেন, যা নতুন আইনের অধীনে প্রথম অনুরোধ। গত অক্টোবরে এ ঘটনা ঘটে। এরই মধ্যে একটি দল উদ্বেগ প্রকাশ করে বলেছে, ফেক নিউজের নতুন আইনটি বাক্স্বাধীনতা ও মতবিরোধ প্রকাশকারীদের দমন করতে ব্যবহার করা হবে। ক্ষমতাসীন দল ১৯৬৫ সাল থেকে স্বাচ্ছন্দ্যে নির্বাচনে জয়ী হয়ে আসছে।

সিঙ্গাপুর বলছে, জাতিগত, ধর্মীয় জনসংখ্যা ও বিস্তৃত ইন্টারনেটের কারণে বিশ্বব্যাপী এটি একটি অর্থিক দেশ হিসেবে অবস্থান করাতে এখানে ফেক নিউজের বেশ ঝুঁকি রয়েছে।

সূত্র : দ্য গার্ডিয়ান