ছবি শেয়ারিং মাধ্যম ইনস্টাগ্রামের জনপ্রিয় ফিচার ক্লোজ ফ্রেন্ড ফেসবুকে যুক্ত করতে যাচ্ছে কর্তৃপক্ষ। ফিচারটি ফেসবুকের মূল অ্যাপে যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছে সামাজিক মাধ্যমটি। ক্লোজ ফ্রেন্ড এমন একটি ফিচার যেখানে কোনো স্টোরি যুক্ত করার সময় কোনো নির্দিষ্ট বন্ধুরই দেখার সুযোগ দেয়। অনেক ব্যবহারকারী চান না তাদের বন্ধু-তালিকায় থাকা বস তার পোস্ট বা অন্যকিছু দেখুক। তাই ব্যবহারকারীরা চান, তাদের বন্ধু-তালিকায় থাকা নির্দিষ্ট ব্যক্তি ছাড়া কেউ সেসব না দেখুক। শনিবার টেকক্র্যাঞ্চ জানায়, ফিচারটির দেখা পাওয়া গেছে মেসেঞ্জারে। ফিচারটির কথা জনসমক্ষে আনেন টিপস্টারে বিখ্যাত ব্যক্তি জেন ম্যানচুং ওং।