মালিতে হেলিকপ্টার দুর্ঘটনা ১৩ ফরাসি সেনা নিহত

g বিবিসি

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সোমবার দুইটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে ১৩ ফরাসি সেনা নিহত হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

গত এক দশকের মধ্যে এই অঞ্চলে এটিই ফরাসি বাহিনীর সবচেয়ে বড়ো ক্ষয়ক্ষতির ঘটনা। এ প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাত্রেঁদ্ধা। তার দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, জিহাদিদের বিরুদ্ধে লড়াইয়ের সময় হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হন ফরাসি সেনারা। তবে ঐ দুর্ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি। নিহতদের মধ্যে ছয়জন কর্মকর্তা এবং একজন মাস্টার কর্পোরাল রয়েছেন। আগের মাসে গাড়িতে বোমা বিস্ফোরণে একজন ফরাসি সেনা নিহত হয়েছিলেন। মালিতে ফ্রান্সের হস্তক্ষেপের পর এখন পর্যন্ত সেখানে ৩৮ ফরাসি সেনা নিহত হয়েছেন।

প্রসঙ্গত, মালিতে সাড়ে ৪ হাজারেরও বেশি ফরাসি সেনা মোতায়েন রয়েছে। এরা মালি, মৌরতানিয়া, নাইজার, বুরকিনা ফাসো এবং চাদের সেনাবাহিনীকে ইসলামপন্থি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করছে।