কলারোয়ায় পার্ক থেকে ১০ বন্যপ্রাণী উদ্ধার

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা

কলারোয়ার একটি পার্ক থেকে অবৈধভাবে আটক রাখা ১০টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার যুগীখালী (জাহাজমারী) এবি পার্কে এ অভিযান পরিচালিত হয়। খুলনা বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা মো. মদিনুল আহসান জানান, এবি পার্কে বন্যপ্রাণী আটক রেখে বিনোদন ব্যবসা পরিচালনা করে আসছিলেন পার্ক কর্তৃপক্ষ। অবৈধভাবে বন্যপ্রাণী আটক ও সংরক্ষণ দণ্ডনীয় অপরাধ হওয়ায় সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় পার্কের মালিকসহ কর্মচারীরা পালিয়ে যায়।

সাতক্ষীরা আদালতে পার্কের মালিকের বিরুদ্ধে মামলা করা হবে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট কলারোয়ার সহকারী কমিশনার (ভূমি) আকতার হোসেন জানান, অভিযান চলাকালে পার্কের অভ্যন্তরের ছোটো ঘর থেকে তিনটি বানর, দুইটি অজগর, দুইটি গন্ধগকুল, একটি গুইসাপ, দুইটি বাজপাখি উদ্ধার করা হয়েছে।