সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশুকে ধর্ষণের দায়ে হাবু খাঁ (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এ রায় দেন। সাজাপ্রাপ্ত হাবু ঐ উপজেলার ডায়া খাঁ-পাড়া গ্রামের শের আলী খাঁর ছেলে। সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল হামিদ লাবলু এতথ্য নিশ্চিত করেন।