গৌরীপুরে বিদ্যুত্স্পৃষ্টে বাবা-মেয়ের মৃত্যু

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

গৌরীপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার সহনাটী ইউনিয়নের ধোপাজাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ধোপাজাঙ্গালিয়া গ্রামের আরশাদুল হক ও তার শিশু সন্তান জান্নাতুল অমি (৩)।

ধাপাজাঙ্গালিয়া গ্রামের আরশাদুল হক পুকুরে পানি দেওয়ার জন্য সেচলাইন চালু করতে সুইচ দেওয়ার সময় স্পৃষ্ট হন। এ সময় আরশাদুল হকের কোলে ছিল তার শিশুসন্তান জান্নাতুল অমি। কৃষক আরশাদুল ঘটনাস্থলেই মারা যায়। শিশু অমিকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিয়া জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।