বরিশাল অফিস
বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন এক হাজার কেভিএ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক সাব স্টেশন স্থাপন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন নতুন এ সাব স্টেশনের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে উপাচার্য জানান, আশা করি, নতুন এ সাব স্টেশন চালুর ফলে এখন থেকে বিশ্ববিদ্যালয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সংযোগ অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, ২০১৭ সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিজস্ব পাওয়ার স্টেশন চালুর উদ্যোগ নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়স্থ শেখ হাসিনা হলের পার্শ্ববর্তী জায়গায় এ সাব স্টেশনের জন্য জায়গা নির্ধারণ করা হয়। নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সংযোগ নিশ্চিত করতে ইতিমধ্যে ৮৮টি বৈদ্যুতিক খুঁটি (পাওয়ার পোল) স্থাপন করা হয়েছে।