কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে হত্যার দায়ে রাজীব ওরফে বুলবুল নামের এক যুবকের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরটেকি কোনাপাড়া গ্রামের সুমন মিয়াকে হত্যার দায়ে তৃতীয় আদালতের অতিরিক্ত দায়রা জজ প্রদীপ কুমার রায় মঙ্গলবার একই গ্রামের রাজীব ওরফে বুলবুলকে এই দণ্ড প্রদান করেন। তাছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মামলার বিবরণে প্রকাশ, ২০১৫ সালের ৬ জুলাই রাতে আসামি রাজীব ওরফে বুলবুল মোবাইলে সুমন মিয়াকে ডেকে তারাকান্দি বাজারের ৫০০ গজ দূরে চরটেকি নামাপাড়া গ্রামের একটি পতিত জমিতে নিয়ে যায়। এ সময় রাজীব সুমনের সঙ্গে থাকা মোবাইল ফোন ও ২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেওয়ার জন্য তার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে সুমনের পরণের লুঙ্গি ও গেঞ্জি খুলে তার হাত-পা বেঁধে লাশ এনে তার চাচা আমিরুদ্দিনের বাথরুমের ট্যাংকিতে ফেলে স্লাব দিয়ে ঢেকে রাখে। এ ব্যাপারে নিহতের মা শিউলি আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন।