খুলনায় আট জনের যাবজ্জীবন কারাদণ্ড

পৃথক হত্যা মামলা

খুলনা অফিস

খুলনায় পৃথক দুইটি হত্যা মামলায় আট আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে তেরখাদা উপজেলার লস্করপুর গ্রামের রিকশাচালক আব্দুল আলী শেখ হত্যা মামলায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো। এছাড়া ডুমুরিয়া উপজেলার বিল পাবলায় ঘের মালিক শাহিন বন্দ হত্যা মামলায় খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী আসামি আসলাম সানা ওরফে জলিল সানাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।