জয়পুরহাট প্রতিনিধি
জেলার ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া বাজার এলাকায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে সোমবার সন্ধ্যায় সুমন বর্মণ নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সিদ্দিকুর রহমান জানান, উপজেলার পাঠানপাড়া বাজার এলাকায় নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদ নির্মাণের শাটারিং খোলার কাজ করছিল সুমন বর্মণ। এ সময় ছাদের ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারের সঙ্গে শাটারিং সিটের সংযোগ লাগলে বিদ্যুত্স্পৃষ্ট হয়। গুরুতর আহত সুমনকে জেলা আধুনিক হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
সুমন বর্মণ সদর উপজেলার মীরগ্রামের গোপাল বর্মণের ছেলে। এ ব্যাপারে ক্ষেতলাল থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।