চসিক মেয়র
চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, নগরবাসী সংকীর্ণতার ঊর্ধ্বে উঠলে নিরাপদ নগর উপহার দিতে পারব। অন্য যে কোনো সময়ের তুলনায় চসিক এখন বেশি উন্নয়ন কাজ করছে। এটি সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী সিটি করপোরেশনকে এখন প্রকল্প সহায়তা দিচ্ছেন বলে। প্রকল্প বাস্তবায়ন সময়ের ব্যাপার মাত্র। নিরাপদ, বাসযোগ্য আধুনিক সুযোগ-সুবিধার নগর হবে চট্টগ্রাম।
মঙ্গলবার দুপুরে ফিরিঙ্গিবাজারে ডা. জাকির হোসেন সিটি করপোরেশন হোমিওপ্যাথিক কলেজের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।
অধ্যক্ষ ডা. নুরুল আমিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের রেজিস্ট্রার কাম সেক্রেটারি ডা. মো. জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক ইস্কান্দার আলী চৌধুরী প্রমুখ।