মঙ্গলবার উত্তরা ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিপার্টমেন্টের বাইনারি ফেস্ট অনুষ্ঠিত হয়। জমজম কনভোকেশন সেন্টার সেক্টর-১১, উত্তরা, ঢাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাইনারি ফেস্ট ২০১৯-এ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিপার্টমেন্টের এক্সট্রা কারিকুলাম প্রোগ্রাম হিসেবে প্রদর্শিত হয় বিভাগের বিভিন্ন প্রোগ্রামিং কনটেন্ট, আইকিউ কনটেন্ট, ডিবেটিং কনটেন্ট, চেস কনটেন্ট, ইনোভেটিভ প্রজেক্ট কমপিটিশন এবং সব শেষে বার্ষিক ডিন লিস্ট অ্যাওয়ার্ড প্রদানের মধ্য দিয়ে বাইনারি ফেস্ট ২০১৯ সমাপ্ত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন। সভাপতিত্ব করেন প্রফেসর ড. মিজানুর রহমান, চেয়ারম্যান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিপার্টমেন্ট, উত্তরা ইউনিভার্সিটি।—প্রেস বিজ্ঞপ্তি