ধামরাইয়ে আজ থেকে আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের সম্মেলন শুরু

১৬ ইউনিয়নে সভাপতি ও সা. সম্পাদক

পদে সম্ভাব্য প্রার্থী হতে পারে শতাধিক

 ধামরাই (ঢাকা) সংবাদদাতা

আজ বুধবার থেকে ঢাকার ধামরাই উপজেলায় ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের সম্মেলন শুরু হতে যাচ্ছে। পৌর আওয়ামী লীগের সম্মেলন হবে ৪ ডিসেম্বর এবং ৬ ডিসেম্বর হবে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। প্রতিটি সম্মেলন সফলতার সঙ্গে সুন্দর ও সুষুমভাবে সম্পন্ন হবে এবং গণতান্ত্রিক উপায়ে স্বচ্ছতার ভিত্তিতে গঠিত কমিটিগুলো সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে আশা প্রকাশ করেন উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ও সম্ভাব্য সভাপতি প্রার্থী মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু। উপজেলা কৃষক লীগের সভাপতি বালিয়ার ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী আহাম্মদ হোসেনও একই মন্তব্য করেন। তারা দুই জনই জানান যে উপজেলার ষোলোটি ইউনিয়নে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীর সংখ্যা হতে পারে শতাধিক ।

সিএনজি পাম্প থেকে প্রকৌশলীর

ঝুলন্ত মরদেহ উদ্ধার

গতকাল মঙ্গলবার উপজেলার ঢুলিভিটা এলাকার এন অ্যান্ড এন সিএনজি পাম্প থেকে দুই সন্তানের জনক প্রকৌশলী সোহরাব হোসেনের (৩৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তি কুষ্টিয়ার ভেড়ামারা থানার ফারাকপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। জানা গেছে, ঐ সিএনজি পাম্পে প্রকৌশলী হিসেবে সোহরাব হোসেন দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন।