কাওরান বাজারের সড়কে ককটেল বিস্ফোরণ

রাজধানীর কাওরান বাজারে কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে কাওরান বাজার ওয়াসা ভবন সংলগ্ন সড়কে এ বিস্ফোরণ হয়।

এ বিষয়ে তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। একটি চটের বস্তায় আটটি ককটেল ছিল। গাড়ি চাকায় দুটি বিস্ফোরিত হয়। বাকি তিনটি নিষ্ক্রিয় করা হয়। বিস্ফোরণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।