নাটকের জন্য প্রথম

 

জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ এর আগে তিনটি রাষ্ট্রীয় সফরে অস্ট্রেলিয়া গিয়েছিলেন। তিনবারের রাষ্ট্রীয় সফরে তিনি একজন নৃত্যশিল্পী হিসাবে অংশ নিয়েছিলেন। তবে এবারই প্রথম নাদিয়া নাটকের শুটিংয়ে অংশ নিতে অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছেছেন। আকিদুল ইসলামের রচনায় ‘মন দরজা’ ধারাবাহিক নাটকের শুটিংয়ে অংশ নেবেন তিনি। নাটকটি নির্মাণ করছেন লিটু করিম।